মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বজলুর রহমানের দু’টি ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফুল ও খোকা

ফুল বাগানের ফোটা ফুল
বলে অামায় ডেকে,
বল দেখি খোকা তুমি
ফুটি কোথা থেকে?

কেবা দেয় সুবাস অামায়
কেবা দেয় রূপ,
কার দয়াতে পেলাম অামি
ভালোবাসা খুব!

বলছি শোন,তিনি হলেন
তোমার অামার রব;
যতকিছু দেখছ তুমি
তারি সৃষ্টি সব।

বাংলার বুক
বাংলারর বুক চিড়ে জন্মেছি অামি
বাংলা অামার ভাষা,
বাংলার অালপথে হেঁটে চলি
জুড়াই মনের অাশা।

শত নদীর কল্লোল বয়েচলে
এদেশের বুকে,
বাংলা মায়ের মাটি ও ফসল
রাখে অামায় সুখে।

বর্ষায় ফুটে শুভ্র শাপলা
এদেশের প্রশান্ত বিলে
সোনা ফলায় এদেশের পলি মাটি
সমৃদ্ধি অানে তিলেতিলে।

অাজও উড়ে অাসে পরিযায়ী পাখি
বাংলা মায়ের নীড়ে
তবুও চিনতে পারি সাদা শালিক
সকলের ভীরে।

দোয়েল কোয়েল ময়না ঘুঘু
অাছে বক সারি সারি
এরা প্রত্যাগত নয় এখানেই থাকে
এদেশেই ওদের বাড়ি।

সবকিছুরর মিশেলে গড়ে ওঠেছে
বাংলা মায়ের রূপ
অামি বাংলাকে ভালোবাসি
বাংলাই অপরূপ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ