শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ফের গাজায় সাংবাদিকসহ নিহত ৯ ফিলিস্তিনি; আহত ৭ শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল  ইসলাম: আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমালোচনায়ও পাত্তা দিচ্ছে না আগ্রাসী ইসরায়েল৷ গাজা-ইসরায়েল সীমান্তে দেশটির সেনাদের অব্যাহত গুলিতে বর্ষণে গতকাল শুক্রবার এক শিশু ও সাংবাদিকসহ ৯ জন  ফিলিস্তিনি নিহত হয়েছেন৷

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, নিহত ঐ সাংবাদিকের নাম ইয়াসার মুর্তাজা৷ তিনি একটি স্থানীয় গণমাধ্যমে কাজ করতেন৷ ইসরায়েলি সেনাদের হামলায় এ পর্যন্ত ৭৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর মধ্যে ৩১ জন শিশুও রয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শুক্রবারের সহিংসতার সময় ঐ সাংবাদিক ‘প্রেস' লেখা ভেস্ট পরে পেশাগত দায়িত্ব পালন করছিলেন৷ কিন্তু তারপরও তাঁকে গুলি করা হয়েছে৷তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ মুখ খুলতে রাজি হয়নি।

শুক্রবারের সহিংসতায় ৯ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন প্রায় পাঁচশ' ফিলিস্তিনি, যার মধ্যে ৩৩ জনের অবস্থা গুরুতর৷

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া এই সহিংসতায় এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন ফিলিস্তিনি৷ ইসরায়েলের ৭০তম স্বাধীনতা দিবস আগামী ১৫ মে৷

১৯৪ ৮সালে নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণার সময় বহু ফিলিস্তিনি নিজেদের বসতবাড়ি হারিয়ে শরণার্থী  আটকা পড়েন বর্তমান ইসরায়েলে৷

 

সূত্র:  ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ