মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

‘আমরা আশাবাদী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেয়ার ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না। তবে আমরা আশাবাদী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।

শনিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ নূরুল হুদা সাংবাদিকদের এসব কথা বলেন।

নূরুল হুদা বলেন, ‘নিরপেক্ষ থেকে নির্বাচন করবো, এই দৃঢ়তা রয়েছে। আমাদের প্রতি দলগুলোর কোনো অনাস্থা নেই। অন্য কোন ব্যাপারে কথাবার্তা থাকলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের অভিযোগ নেই।’

আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় নির্বাচনগুলোতে পরীক্ষামূলকভাবে এটির ব্যবহার করা হবে। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনেও যতটুকু সম্ভব ইভিএম ব্যবহার করা হবে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান স্টেকহোল্ডার (অংশীজন) রাজনৈতিক এবং ভোটাররা যদি ইভিএম এ ভোটগ্রহণের বিষয়ে একমত হয়, তবেই তা জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন করা অনেক কষ্টকর। তাই নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করতেই হবে। তবে আগে স্থানীয় নির্বাচনে ব্যবহার করে আস্থা অর্জন করতে হবে।’

ওআইসির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ