বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মিথ্যা সাক্ষ্য ও শিরক সমপর্যায়ের অন্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফারুক ফেরদৌস: কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া জঘন্য অপরাধ। কুরআন ও হাদিসে স্পষ্টভাবে মিথ্যা স্বাক্ষ্যকে অবৈধ সাব্যস্ত করা হয়েছে।

হযরত খুরাইম ইবনে ফাতেক রা. বর্ণনা করেন, রাসুল সা. একদিন সকালে নামায পড়ালেন। নামাযের পর তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন,
عُدِلَتْ شَهَادَةُ الزُّوْرِ بِالْاِشْرَاكِ بِاللهِ.
মিথ্যা সাক্ষ্য দেওয়াকে আল্লাহর সাথে শরিক করার সমান করে দেওয়া হয়েছে।

এই কথাটি রাসুল সা. তিন বার বললেন। তারপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন,
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْاَوْثَانِ، وَاجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِ، حُنَفَاءَ لِلّهِ غَيْرَ مُشْرِكِيْنَ بِه.
তোমরা নাপাক বস্তু অর্থাৎ মূর্তি থেকে বাঁচো এবং মিথ্যা কথা থেকে বাঁচো। আল্লাহরই অনুগত থাকো, তার সাথে শরিক করো না।

হযরত আবু বকর রা. থেকে বর্ণিত রাসুল সা. বলেন,
اَلاَ اُحَدِّثُكُمْ بِاَكْبَرِ الْكَبَائِرِ؟ قَالُوْا : بَلىٰ يَارَسُوْلَ اللهِ! قَالَ : اَلْاِشْرَاكُ بِاللهِ وَعُقُوْقُ الْوَالِدَيْنِ، قَالَ وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا قَالَ : شَهَادَةُ الزُّوْرِ اَوْ قَوْلُ الزُّوْرِ، فَمَا زَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُهَا حَتّىٰ قُلْنَا لَيْتَه سَكَتَ.
আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলে দেবো না? সাহাবীরা বললেন, নিশ্চই হে আল্লাহর রাসুল! তিনি বললেন, আল্লাহর সাথে শরিক করা এবং বাবা মাকে কষ্ট দেওয়া।

বর্ণনাকারী বলেন, তিনি হেলান দিয়ে বসে ছিলেন, এরপর তিনি সোজা হয়ে বসে গেলেন এবং বললেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তারপর রাসুল সা. এই কথাটি বার বার বলতে লাগলেন। এক সময় আমরা মনে মনে বললাম, যদি তিনি চুপ হয়ে যেতেন!

এফএফ

আরো পড়ুন- সূরা হুদ-এ আল্লাহর পাঁচ পরামর্শ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ