মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

বিএনপি চালায় কে, জানতে চান কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  এক দলে এত কথা কেন?  বিএনপির একেকজন একেক সময় একেক কথা বলেন। বিএনপি কে চালায়?

বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের যুব ও ক্রীড়া উপকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ওবায়দুল কাদের সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করে বলেন, ‘আমার সন্দেহ, মাঝেমধ্যে আওয়ামী লীগ কি সত্যি দেশ চালাচ্ছে? অ্যাজ এ পলিটিক্যাল আওয়ামী লীগ কি দেশ চালাচ্ছে? না হয় কে চালাচ্ছে?’ মির্জা ফখরুল ইসলামের এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালাচ্ছে বৈধ সরকার। এখানে কোনো অজানা নেপথ্য শক্তি আবিষ্কার করেছে, সেই শক্তিটা আমরা জানতে চাই। দেশ অস্থির-অশান্তি তৈরির কত পাঁয়তারা বিএনপি করবে?’ তিনি বলেন, এই দলটি (বিএনপি) কে চালাচ্ছে? এক দলে এত রূপ কেন? টেমস নদীর পাড় থেকে কেউ কি সুতা টানে?

নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে কেউ যেন অরাজকতা-অশান্তি তৈরি করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে। দেশে-বিদেশে বৈঠক করে চক্রান্ত করা হচ্ছে। অত্যন্ত ঠান্ডা মাথায় অগ্রসর হতে হবে। দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল পদে থেকে দায়িত্বজ্ঞানহীন আচরণ করা যাবে না।

এ সময় রংপুরের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিকের বিষয়টি সামনে আনেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এখানে প্রথমে অন্য কিছু ধারণা করা হয়েছিল। পরে জানা গেল ঘটনা অন্য। তাই এসব ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট, কোনো বিষয়ে না জেনে মন্তব্য করা যাবে না।

এ ছাড়া আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির কমিটি দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, কেউ যদি দলের কোনো পর্যায়ের কর্মকর্তা হয়ে থাকেন, তিনি কোনো পদ নিতে পারবেন না। কেউ অন্য কোথাও কোনো পদধারী হলেও কমিটিতে জায়গা পাবেন না।

কারণ, একজন একাধিক পদ নিলে চলবে না। এ ছাড়া যারা মাদকাসক্ত, চিহ্নিত অপরাধী এবং যাদের বিরুদ্ধে দলের বিপক্ষে কাজ করার প্রমাণ আছে—এমন ব্যক্তিদের দলের কোনো জায়গায় পদ দেওয়া হবে না।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন এবং সদস্যসচিব হারুনুর রশিদসহ মতবিনিময় সভায় উপকমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- তালেবানের সঙ্গে আলোচনা করতে আফগানিস্তান যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ