শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

স্পেনের মুসলমানদের মধ্যে ৩ হাজার কপি কুরআন বিতরণ করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের পক্ষ থেকে স্পেনের মুসলমানদের মধ্যে পবিত্র কুরআনের তিন হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

তুর্কির একটি ধর্মীয় সংগঠন ঘোষণা করেছে, স্পেনের মুসলমানদের জন্য তুরস্ক পবিত্র কুরআনের তিন হাজার পাণ্ডুলিপি অনুদান করেছে তারা।

এই বিবৃতিতে তারা জানায়,  স্পেনীয় ভাষায় অনুদিত এসকল পাণ্ডুলিপি স্পেনের গ্রেনাডা এবং অ্যাশবির শহরে বসবাসরত মুসলমানদের মধ্যে বিতরণ করা হয়েছে।

তুরস্ক এর এন্ডোমেন্ট অফিসে সহযোগিতা "আমার উপহার একটি কুরআন হতে দিন" শিরোনামে এক ক্যাম্পেইনের মাধ্যমে পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

এই প্রকল্পের প্রতি বিশ্বের মুসলমানদের আকর্ষণের প্রতি ইঙ্গিত করে তুর্কি ধর্মীয় সংগঠন বলেছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সকল মানুষের কাছে পবিত্র কুরআনের বার্তা পৌঁছে দেয়া।

উল্লেখ্য, "আমার উপহার একটি কোরান হতে দিন" প্রকল্পটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ২ কোটি পাণ্ডুলিপি বিতরণের জন্য চালু করা হয়েছে। এ পর্যন্ত বলকানস, মধ্য এশিয়া, ল্যাটিন আমেরিকা, ককেশাস, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে এক কোটি ঊর্ধ্বে পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে। সূত্র : ইকনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ