মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

বৃহস্পতিবার ৯টি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সরকার। এ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে আট বিভাগের নয়টি উপজেলায় নয়টি স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে নয়টি স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এগুলো হলো- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, ঝালকাঠির রাজাপুর, খুলনা জেলা সদর, বগুড়ার শেরপুর, রংপুর জেলা সদর, ময়মনসিংহ জেলা সদর, সিলেটের দক্ষিণ সুরমা, নোয়াখালী জেলা সদর এবং চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকা।

মসজিদগুলোতে নারীদের জন্য পৃথক পৃথক অজুখানা ও নামাজের ব্যবস্থা থাকবে। এছাড়া ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, হজ্বের মৌসুমে নগরীর ভেতরের হাজীদের থাকার ব্যবস্থা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মেহমানদের আবাসন ও বিদেশি পর্যটকদের পরিদর্শনের এবং মৃতদেহ গোসলের ব্যবস্থা থাকবে।’

২০১৭ সালের ২৫ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেয়া হয়। ওই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৬২ কোটি টাকা। আশা করা হচ্ছে, তিন বছরের মধ্যে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে।

আরও পড়ুন : দেশের প্রথম মডেল মসজিদ কমপ্লেক্স হচ্ছে চট্টগ্রামে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ