মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

তাল ও বল ভেবে বোমা কুড়িয়ে ক্ষতবিক্ষত শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাল ভেবে বোমা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসার পর বিস্ফোরণে মেহেরপুরের গাঙনী উপজেলায় সুমন আলী (১১) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। সে সাহারবাটি গ্রামের মাঠপাড়ার  জরিনা খাতুনের ছেলে।বৃহস্পতিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুমন বাড়ির পাশে জনৈক ইব্রাহিম হোসেনের বাগানে তাল কুড়াতে যায়। সেখান থেকে একটি তাল ও টেনিস বল ভেবে দুটি বোমা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে।

পরে খেলতে গিয়ে একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সুমনের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সুমনকে চিকিৎসকরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এহসানুল কবির বলেন, আহত শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় বোমার স্পিন্টার লেগেছে।

এছাড়াও হাতের কব্জিতে গুরুতর ক্ষত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ