রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

গৃহায়নখাতে একহাজার কোটি টাকা ঋণ দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের গৃহায়নখাতের উন্নয়নে ৯ কোটি ৪৭ লাখ ইউরো ঋণ দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)। বাংলাদেশী টাকায় যার পরিমান এক হাজার কোটি টাকা।

গত মঙ্গলবার তিউনিসিয়ায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আইডিবি’র প্রেসিডেন্ট বন্দর এমএইচ হাজ্জার চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ইআরডি সচিব শফিকুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বর্তমানে আইডিবি’র বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিউনিসিয়ায় অবস্থান করছেন।জেদ্দা ভিত্তিক ব্যাংকটি ‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে(বিএইচবিএফসি) এই ঋণ দেবে।

গত বছর জুলাই মাসে জেদ্দায় অনুষ্ঠিত বোর্ডের নির্বাহী পরিচালকদের সভায় এই ঋণ অনুমোদন করা হয়। বাংলাদেশের শহর ও গ্রামীন এলাকার আবাস উন্নয়নে এ অর্থ ব্যয় হবে। প্রকল্পটির নামকরণ করা হয়েছে-রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইন্যান্স’।

আরও পড়ুন : মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টার নির্মাণের অনুমোদন

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ