মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

এসপি পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ সুপার পদে ইতোমধ্যে পদোন্নতি পাওয়া এবং স্বপদে দায়িত্ব পালনরত ২৫ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি বা পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জেসমিন বেগমকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি পদে ঢাকায় বদলি করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের ফারুক হোসেনকে ঢাকা পুলিশের বিশেষ শাখায় (এসবি), নৌ পুলিশের মো. সায়ফুজ্জামান ফারুকীকে ঢাকার এসবিতে, মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকার সিআইডিতে, ঢাকা এসবির এস এম আশরাফুজ্জামানকে একই স্থানে,

গাজীপুরের মোহাম্মদ সোলাইমানকে ঢাকার এন্ট্রি টেরোরিজম ইউনিটে, ঢাকার অষ্টম আমর্ড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মিজানুর রহমানকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায়, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ উল্যাকে ঢাকার সিআইডিতে, ঢাকা সিআইডির ডা. মো. এমদাদুল হককে পুলিশ অধিদপ্তরে এবং চাঁদপুরের মোহাম্মদ আশরাফুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের নেছার উদ্দিন আহমেদ, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ আবদুল আজিজ, ড. মোহাম্মদ মঞ্জুরে আলম প্রামানিক, মো. আবু হাসান, এম এম হাসানুল জাহীদ, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ এহসান সাত্তার, মো. ফেরদৌস আলী চৌধুরীকে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের তাসমিয়াহ তাহলীলকে ঢাকার সিআইডিতে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের রওশন সাদিয়া আফরোজকে পুলিশ অধিদপ্তরে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জেরিন আখতারকে ঢাকার এসবিতে, শরীফ মোস্তাফিজুর রহমানকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ ব্যুরো ইনভেটিগেশনের (পিবিআই) মো. সোহেল রানাকে বাংলাদেশ পুলিশের এআইজি এবং পুলিশ অধিদপ্তরের মাহফুজা আক্তারকে বাংলাদেশ পুলিশের এআইজি পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ