রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

৮ এপ্রিল কোটা সংস্কারের দাবিতে 'গণপদযাত্রা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামী ৮ এপ্রিল গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক হাসান আল মামুন৷

সংবাদ সম্মেলনে বলা হয়, ৮ এপ্রিল বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পুরো ক্যাম্পাসে 'গণপদযাত্রা' কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সারা দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবিগুলো হলো- কোটা ব্যাবস্থা সংস্কার করে ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্যপদে মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা এবং চাকুরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক বার ব্যাবহার না করা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ