শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক
জামিয়া রাহমানিয়া মুহাম্মদপুর ঢাকা
মিরপুরের রুপনগরের আবাসিক এলাকায় গত ১৪ জানুয়ারি উলামাদের জোড়ে, ‘নৈশ মাদরাসা’ [বছিলা, মুহাম্মাদপুর, ঢাকা]-তে ২৬ ফেব্রুয়ারি, চরওয়াশপুর জামি‘আ ইসলামিয়া মাদরাসা, [ওয়াশপুর, মুহাম্মাদপুর, ঢাকা]-এর মাহফিলে ৩ মার্চ এবং মুহাম্মাদপুর তাবলীগী মারকায কবরস্থান মসজিদে ১৫ মার্চ বাদ মাগরিব প্রদত্ত বয়ানের পরিমার্জিত ও পরিবর্ধিত সারসংক্ষেপ।
আল্লাহ তা‘আলা দুনিয়াতে দুটি রাস্তা চালু করেছেন, একটি হিদায়াত এবং জান্নাতের রাস্তা। আর অপরটি গোমরাহী এবং জাহান্নামের রাস্তা।
পবিত্র কুরআনে পাকে আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا
অর্থ- আর আমি তাকে [মানুষকে] পথ দেখিয়েছি, হয়তো সে কৃতজ্ঞ হয়েছে, অথবা অকৃতজ্ঞ । [সূরা দাহর; ৩]
এ দুনিয়া হলো দারুল ইমতেহান, তথা পরীক্ষার জায়গা। এখানে বান্দা থেকে পরীক্ষা নেওয়া হবে যে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, না কি শয়তানের হুকুম অনুযায়ী চলে।
এরপরের জগত হলো বারযাখের জগত, যেটা মূলত ওয়েটিং রুম। ট্রেন স্টেশনে আমি যদি ফার্স্ট ক্লাসের টিকিট ক্রয় করি, তবে আমার জন্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম থাকবে, সেকেন্ড ক্লাসের টিকিট ক্রয় করলে ওয়েটিং রুমও সেকেন্ড ক্লাসের হবে, তেমনি যে দুনিয়াতে ভালো আমল করে যাবে, তার কবরের যিন্দেগীও ততটা আরামাদায়ক হবে।
যার আমল খারাপ হবে, তার কবরের যিন্দেগীও কষ্টের হবে। আলমে বারযাখের পর আসবে ফলাফল প্রকাশের দিন। সেখানে আল্লাহ তাআলা বান্দার পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।
فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ
অর্থঃ (কেয়ামতের দিবসের দিন) একদল বেহেশতে দাখিল হবে, আর একদল দোজখে দাখিল হবে। [সূরা শুরা: ৭]
দুনিয়ার এ পরীক্ষার হলে যেন মানুষ উত্তীর্ণ হতে পারে- এ জন্য আল্লাহ তা‘আলা লক্ষাধিক নবী-রাসূল পাঠিয়েছেন। ‘আসবাবের’ উপর যে গলদ ইয়াকীন মানুষের অন্তরে পয়দা হয়েছে, তা দূর করে সবকিছু আল্লাহ থেকেই হয়, তার ইয়াকীন ও বিশ্বাস সৃষ্টি করার জন্য আম্বিয়া আ. মানুষের দিলের উপর মেহনত করেছেন।
কেননা, আসবাবের ইয়াকীন হলো শয়তানের রাস্তা, জাহান্নামের রাস্তা। আর আলà§