রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসা শেষে বাসায় ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল দশটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে বাসায় নেয়া হয়।

গত সোমবার সকালে উত্তরার বাসায় বুকে ব্যথা অনুভব করায় বিএনপি মহাসচিবকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল।

চিকিৎসকরা তার হার্টে সমস্যা আছে কি না সেটা পরীক্ষার জন্য এনজিওগ্রাম করালেও তাতে কোনো সমস্যা দেখা যায়নি।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. ফাওয়াজ শুভ আজ সকালে বলেন, মহাসচিব স্যার পুরোপুরি সুস্থ আছেন। সকালে তাকে রিলিজ দেয়া হয়েছে।

অসুস্থ অবস্থায় ফখরুলের পাশে সার্বক্ষণিক ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট ভাই মির্জা ফয়সল আমীন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও মির্জা ফখরুলকে হাসপাতালে দেখতে যান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্নাসহ অনেকে।

দেশ রক্ষার সংগ্রামে বিএনপি : মির্জা ফখরুল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ