শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, গুলিবিদ্ধ ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা শহরের একটি মেস বাসায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই বাসা থেকে আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া গণমাধ্যমকে বলেন, কুমিল্লা শহরের মধ্যম রেসকোর্স এলাকায় ‘বিএইচ ভূইয়া হাউজ’ নামের ওই বাসায় কুমিল্লা সরকারি কলেজের ছাত্ররা মেস করে থাকে।

তবে সেখানে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।নিহত সাগর দত্ত চান্দিনার শংকর দত্তের ছেলে। আর সাগরের আহত বন্ধুর নাম সজীব। হামলাকারী কারা এ বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ।

ওসি বলেন, ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। সেখানে সাগরের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

আর গুলিবিদ্ধ সজীবকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন- দেশের প্রথম মডেল মসজিদ কমপ্লেক্স হচ্ছে চট্টগ্রামে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ