রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

আবারো বাড়ল সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনের সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এখনও সরকারি কোটার কিছু আসন শূন্য থাকায় নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ-সংক্রান্ত সরকারি ওয়েবপোর্টালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের আগামী ৮ এপ্রিল পর্যন্ত প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা ছিল।

এতে বলা হয়েছে, আগ্রহীদের ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আগ্রহীরা ঢাকার আশকোনায় হজ অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়, ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে নিবন্ধন করতে পারবেন।

গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় হজ প্যাকেজ-২০১৮ অনুমোদন দেওয়া হয়েছে। এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১-এর আওতায় হজে যেতে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা লাগবে।

গত বছর ছিল তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। আর প্যাকেজ-২-এর আওতায় তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ হবে, যা গত বছর ছিল তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন এক লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা খরচ হবে, যা গত বছর ছিল এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা। চলতি বছর হজ ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই।

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ৯ দিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ