শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

যুক্তরাষ্ট্রে মুসলিম তরুণীর ওপর হামলা, ২৫০০০ ডলারের ক্ষতিপূরণ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের মিশিগান হাসপাতালে জরুরি কক্ষে হিজাব পরিহিত একজন তরুণীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে মুসলিম-বিদ্বেষী ঘৃণা অপরাধ হিসেবে মনে করছেন ওই হিজাবধারী তরুণী।

হাসপাতালটির সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, হিজাব পরিহিত ওই তরুণী ইমার্জেন্সি কক্ষের ভিতরে হাঁটছেন। বরফের ওপর পড়ে যাওয়ার কারণে তিনি চিকিৎসার জন্য হাসপাতালটিতে আসেন। কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ পিছন থেকে একজন লোক এসে হাজির হন এবং তার মাথায় বার বার আঘাত করতে থাকেন। এক পর্যায়ে ১৯ বছর বয়সী ওই নারীকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেন।

হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা এবং কর্মচারীরা সাহায্য করার জন্য তাৎক্ষণিক সেখানে দৌঁড়ে আসলে তরুণী রক্ষা পান।

হামলাকারীর নাম জন ডিলিজ বলে জানা গেছে। পুলিশ জানায়, দিনের শুরুতে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছিল এবং হাসপাতালের অন্যান্য রোগীদেরকে তিনি বারবার হয়রানি করছিলেন।

ওই তরুণী হাসপাতালের নিরাপত্তা নিয়ে অভিযোগ করে বলেন, আক্রমণ প্রতিরোধ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের আরো কাজ করা উচিত ছিল।

ভিকটিমের আইনজীবী মাজেদ মোয়াগনি বলেন, ‘কোনো ব্যক্তি যদি এই ধরনের জঘন্য কাজ এবং ঝামেলার সৃষ্টি করে থাকে, তবে এই ক্ষেত্রে কর্তৃপক্ষের উচিত ছিল পুলিশ আগমনের পূর্বেই তাকে আটক রাখা।’

তিনি আরো বলেন, ‘লবিতে পাঁচজন লোক ছিল এবং সেখানে আমার ক্লায়েন্ট ছিলেন একমাত্র হিজাব পরিহিত ব্যক্তি।’

১৯ বছর বয়সী ওই তরুণী প্রায় ২৫,০০০ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন বলে তিনি জানান।

সন্দেহভাজনকে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আগামী মে মাসে তার পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারিত করা হয়েছে।

সূত্র: দ্য এক্সপ্রেস নিউজ

আরো পড়ুন আসানসোলের সেই ইমামকে ‘ভারতরত্ন’ দেয়ার দাবি কবীর সুমনের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ