শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান পোপ ফ্রান্সিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। রোববার ভ্যাটিকানে ইস্টার উৎসবের ভাষণে এ আহ্বান জানান তিনি। এছাড়া  পোপ দক্ষিণ সুদান এবং কঙ্গোর জন্যও প্রার্থনা করেন।  খবর লস এঞ্জেলস টাইমস।

খ্রিস্টের বার্তায় বঞ্চিতদের আশার বাণী শোনানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বঞ্চিতদের দলে অভিবাসী ও শরণার্থীরাও ছিল, যাদেরকে ‘বর্তমান অপচয়ের সংস্কৃতিতে প্রায়ই প্রত্যাখ্যান করা হয়েছে’।

পোপ বলেন, ‘দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহানো প্রিয় সিরিয়ার মাটি থেকে শুরু করে সারা পৃথিবীর জন্য শান্তির সুফল নেমে আসুক এই প্রার্থনা করি। সিরিয়ার মানুষ দৃশ্যত নিরন্তর যুদ্ধে জীর্ণশীর্ণ হয়ে পড়েছে।’

রোববার পোপ ফ্রান্সিস বলেন, ‘আমরা পবিত্র ভূমির (জেরুসালেম) জন্য সমঝোতার সুফল কামনা করছি। এখন সেখানকার সংঘর্ষ থেকে অসহায় মানুষ রেহাই পাচ্ছে না। ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের জন্যও শান্তি কামনা করছি, যেন আলোচনা পারস্পরিক শ্রদ্ধাবোধ বিভাজন ও সহিংসতার উপরে স্থান পায়।’

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ বছরে পোপ ফ্রান্সিস নিয়মিত সিরিয়া যুদ্ধের সমালোচনা করে আসছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ