শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

পদ্মা সেতুর নির্মাণ কাজ দেখতে দুপুরে মাওয়া যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাষ্ট্রপতি মুহা্ম্মদ আবদুল হামিদ আজ দুপুরে পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করতে যাচ্ছেন।রাষ্ট্রপতি প্রথমে মাওয়া প্রন্ত ও পরে জাজিরা প্রান্ত পরিদর্শন করবেন।

জানা গেছে, আজ দুপুর ১২ টায় রাষ্ট্রপতির হেলিকপ্টার নামবে শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস এরিয়া-১ এ। রাষ্ট্রপতিকে সেখানে গার্ড অব অনার দেয়া হবে।

রাষ্ট্রপতি মুহাম্মদ আবদুল হামিদ সেখানে দুপুরের খাবার খাবেন ১ টায়। এরপর তিনি মাওয়া হয়ে সেতুর নির্মাণ কাজ দেখবেন। তারপর যাবেন জাজিরা প্রান্তের নির্মাণ কাজ দেখতে।

সেতু পরিদর্শন শেষে জাজিরা প্রান্তের একটি আবাসিক হোটেলে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে।সব ঠিকঠাক হলে তিনি আগামিকাল মঙ্গলবার ঢাকায় ফিরবেন।

এদিকে, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ ও ৭২ ফুট প্রস্থ দ্বিতল বিশিষ্ট সেতুটির এখন ৪র্থ স্প্যান স্থাপনের প্রস্তুতি চলছে বলে প্রকৌশলীরা জানিয়েছেন।দ্বিতল বিশিষ্ট সেতুর ওপরে সড়ক ও নিচে রেললাইনের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদে কাজ করে যাচ্ছেন প্রকৌশলীরা।

প্রকৌশলীরা জানিয়েছেন, এতোমধ্যেই প্রকল্পটির ৫৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এপ্রিলের  শেষ সপ্তাহেই সেতুর ৪র্থ স্প্যান ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর স্থাপন হবে। তাই চতুর্থ স্প্যান স্থাপনের জন্য ৪১ নম্বর পাইল পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে।

এসএ

আরো পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু আজ; প্রশ্নফাঁস রোধে ৯ দফা সুপারিশ টিআইবির

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ