মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কী কারণে সময়ের ক্ষেত্রে এএম-পিএম ব্যবহার করা হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

আমরা সবাই জানি সময় কে প্রকাশ করতে ‘এ এম’ আর ‘পি এম’ দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু কেনো এটা বলি তার কি কোনো সুষ্ঠু ধারণা আছে।

আজকে জানানোর চেষ্টা করবো কেনো এএম বা পিএম বলে থাকি।

সময় বলার ক্ষেত্রে দুপুর বা গভীর রাতকে ইংরেজিতে কিভাবে প্রকাশ করা উচিত, তা অনেকেরই গুলিয়ে যায়। অর্থাৎ ঠিক দুপুর বা ঠিক মাঝরাত বোঝাতে এএম না পিএম— সংক্ষেপে কি বলা উচিত, তা অনেকেই গুলিয়ে ফেলেন এখনও।

আবার অনেকে এএম-পিএম না গুলিয়ে ফেললেও সংক্ষেপে বলা এই অক্ষরগুলোর সঠিক অর্থ জানেন না। কখন ব্যবহার হয় এএম-পিএম এবং এদের প্রকৃত অর্থই বা কি জেনে নিন।

দুপুর ১২টা বোঝানোর জন্য সময়ের পরে পিএম শব্দটি ব্যবহার করা হয়। এবং রাত ১২টা বাজলেই সময়ের পরে এএম ব্যবহার করা হয়।

অর্থাৎ রাত ১২টা থেকে পরদিন সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এএম বলতে হবে। এবং দুপুর ১২টা থেকে ওইদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পিএম।

কেন এএম-পিএম?

এএম অর্থাৎ ‘অ্যান্টি মেরিডিয়েম’ এবং পিএম অর্থাৎ ‘পোস্ট মেরিডিয়েম’। কিন্তু অনেকেই সংক্ষেপে বলা এই দুই শব্দের ভুল ব্যাখ্যা জানেন। তাঁরা এএম-কে ‘আফটার মিডনাইট’ এবং পিএম-কে ‘পোস্ট মিডডে’ জানেন।

অ্যান্টি মানে হচ্ছে আগে এবং পোস্ট মানে হচ্ছে পরে। এবং মেরিডিয়েম শব্দটি লাতিন শব্দ ‘মেরিডিস’ থেকে এসেছে। যার অর্থ মধ্যভাগ বা মধ্যাহ্ন।

অর্থাৎ অ্যান্টি মেরিডিয়েম হল মধ্যাহ্নের আগে এবং পোস্ট মেরিডিয়েম হল মধ্যাহ্নের পরে।

সূত্র-আনন্দবাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ