রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের পেছন থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ওই শিক্ষার্থীর নাম তানভীর রহমান (৩০) বলে জানা গেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করছেন।

জাগো নিউজকে তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে ক্যাম্পাস থেকে। বিস্তারিত পরে বলতে পারবো।

ঢাবি সহকারী প্রক্টর সোহেল রানা জাগো নিউজকে জানান, একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডাক্তার মৃত ঘোষণা করেছে তাকে।

ধারণা করা হচ্ছে, ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ বিল্ডিংয়ের ৯ম তলা থেকে লাফ দিয়েছে সে। সে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী।

এদিকে ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ