রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

ফেসবুকের কল্যাণে ৩শিশুকে ফিরে পেল পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়নব, নাজমিন, শাহিনুর। গত মাসে হারিয়ে যাওয়া এই তিন শিশু এত দিন ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে। ঠিকানা বলতে না পারায় খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের পরিবারকে। কিন্তু ফেসবুকের কল্যাণে বাবা-মায়ের কোল ফিরে পেয়েছে তারা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ সকালে শাহ আলী থানার নিউ ব্লকের মসজিদুল মোকাররম মসজিদের সামনে কাঁদছিল আট বছরের জয়নব। সে তার নাম বলতে পারলেও বাবা-মার নাম বা ঠিকানা বলতে পারছিল না। পরে তাকে নেওয়া হয় তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে।

পুলিশ আরও জানায়, ২৩ মার্চ সন্ধ্যায় খিলগাঁও ২ নম্বর কাউন্সিলর অফিসের কাছে পাওয়া যায় নাজমিন নামে ১৩ বছর বয়সের এক শিশুকে। এর পরদিন সন্ধ্যায় শাহ আলীর ৭ নম্বর রোডে পাওয়া যায় শাহিনুরকে (৮)। সে–ও বাবা-মায়ের ঠিকানা বলতে পারছিল না। পরে ভিকটিম সাপোর্ট সেন্টারে ঠাঁই হয় তাদের।

এই তিন শিশুসহ মোট চারজনের প্রাপ্তি সংবাদ গত ২৭ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদভিত্তিক অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়। তারপর সেখান থেকে শেয়ার করা হয় ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে। সেই খবর ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তিন শিশুর পরিবারের খোঁজ পায় পুলিশ। গত শুক্রবার বাংলাদেশ পুলিশ নেটওয়ার্ক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় জয়নব, নাজমিন ও শাহিনুরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ