রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

দুদুকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাশকতা মামলায় এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এর ফলে তার মুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রাজধানীর রমনা থানায় দায়ের করা হয়েছিল মামলাটি।

তার জামিন আবেদনের শুনানির পর রোববার হাই কোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।

অ্যাড. সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের বলেন, “রমনা থানার মামলায় শামসুজ্জামান দুদুকে জামিন দিয়েছেন হাই কোর্ট। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এ কারণে তার মুক্তিতে আর কোনো বাধা থাকল না।”

রাজধানীর রমনা থানায় শামসুজ্জামান দুদুসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয় গত ৮ ফেব্রুয়ারি। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে দুদুকে গ্রেপ্তার করা হয় ১২ ফেব্রুয়ারি। তখন থেকেই তিনি জেলহাজতে আছেন।

খালেদা জিয়ার সিগন্যালের অপেক্ষায় সরকারবিরোধী দলগুলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ