শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ইরানের আকাশে ইসরাইলের এফ৩৫ স্টিল্থ ফাইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: যখন আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বেড়ে চলছে এবং আমেরিকা ও ইসরাইল কতৃক সিরিয়ায় ইরানি অবস্থানের পাশাপাশি বাশারপ্রশাসনের বিভিন্ন অবস্থানে হামলার তথ্য এমনকি খোদ ইরানে সম্ভাব্য হামলার তথ্য আসছে ঠিক তখনই কুয়েতের আল জারিদাহ নির্ভরযোগ্য সূত্রে জানায়, দুটো সর্বাধুনিক ইসরাইলি স্টিল্থ ফাইটার এ মাসে ইরানি আকশে প্রবেশ করেছে।

সূত্র জানায়, ফাইটার দুটো সিরিয়া ও ইরাকের আকাশ অতিক্রম করে ইরানি আকশে প্রবেশ করে যেখানে এগুলো বন্দর আব্বাস, ইসপাহান ও সিরাজেকে টার্গেট করে পর্যবেক্ষন চালায় এবং উপকূলে সম্ভাব্য ইরানি পারমানবিক প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনার ওপরে উড্ডয়ন করে।

প্রত্রিকাটি আরো জানায়, এই এফ৩৫ স্টিল্থ ফাইটার সিরিয়ায় মোতায়েন রাশিয়ার রাডারের পাশাপাশি এ অঞ্চলের সব রাডারকে ফাঁকি দিতে সক্ষম, তবে ইরানি আকশে প্রবেশের এ অপারেশন যুক্তরাষ্টের সাথে সমন্বয় করে হয়েছে না কি স্বতন্ত্রভাবে করা হয়েছে এ ব্যাপারে পত্রিকাটি সূত্রকে প্রশ্ন করলে তারা জানাতে অস্বীকার করে।

ইসরাইলের কাছে মাত্র সাতটি এফ৩৫ স্টিল্থ ফাইটার রয়েছে, যার কয়েকটি সম্প্রতি সিরিয়ায় এবং সিরিয়া-লেবানন বর্ডার এলাকায় হামলা পরিচালনা করেছে।

এ ফাইটারের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটা একবার জ্বালানি নিয়েই ইরানে দুইবার আসা-যাওয়া করতে সক্ষম।

সূত্র: গেটওয়ে পানডেট, আলজারিদাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ