মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মেধাবী হতে অর্জন করুন ৩ গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানুষের জীবনে সফলতার পেছনে যেমন ভাগ্য থাকে তেমনি ব্যক্তির নিজের বিভিন্ন গুণাগুণ ও পরিশ্রমেরও প্রয়োজন আছে। সাধারণত যারা নিজেকে এবং তার কাজকর্মকে সুন্দর ও সাবলীল করে গুছাতে পারে তারাই প্রকৃত মেধাবী। আর বলতে গেলে বর্তমান জীবনে রাষ্ট্রীয়, বাণিজ্যিক প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের চাহিদা তুঙ্গে। কারোর মাঝে এই বৈশিষ্ট্য জন্মলগ্ন থেকেই বিদ্যমান আবার কেউ আছে যারা পরিশ্রমের মাধ্যমে তা অর্জন করে। যে উপায়েই অর্জন করুক না কেন একজন মেধাবী ও সফল ব্যক্তির তিনটি বৈশিষ্ট্য অবশ্যই লক্ষণীয়। সেগুলো হল -

দৃঢ় মনোভাব : একজন ব্যক্তি যে ক্ষেত্রেই কাজ করুক না কেন মাঝে এই চিন্তা থাকতে হবে যে সে কাজটি সুন্দর করে সম্পন্ন করতে পারবে। আর তার চলাফেরা, আচরণ, বাচনভঙ্গি সাবলীল হতে হবে। কারণ একজন মানুষের এই গুণটি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।

যোগ্যতা : নিজেকে অবশ্যই যোগ্যতাসম্পন্ন করে তুলতে হবে। কারণ মানুষ তার যোগ্যতা অনুসারে কাজ পায়। যোগ্যতার অভাব থাকলে তার উপর ভরসা করা কঠিন। নিজের দক্ষতা এবং নিয়মিত সাধনার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে অন্যদের তুলনায় কয়েক ধাপ সামনে রাখতে পারে।

মনের স্থিরতা : কোন কাজের জন্য মনোনিবেশ করা এবং যে কাজ করতে হবে সে ব্যাপারে নিজেকে আত্মস্থ করা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ যদি কেউ কাজের প্রতি উদাসীন থাকে তাহলে তার যতই মেধা, যোগ্যতা, গুণ থাকুক না কেন কোনটাই কাজে আসবে না। আর নিজের মনকে যতটুকু স্থির করা সম্ভব নিজের দক্ষতাকে ততটুকু বৃদ্ধি করা সম্ভব। সূত্র : ইয়ুথ কার্নিভাল

আরও পড়ুন : আবারো বাংলাদেশের হাফেজ বিশ্ব মেধা তালিকায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ