শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

জাকির নায়েককে ফেরত পেতে মালয়েশিয়ার দ্বারস্থ ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেইলি সিয়াসাত জানিয়েছে, অর্থ পাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইসলাম প্রচারক জাকির নায়েককে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়াকে অনুরোধ করেছে ভারত। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এর সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার কর্তৃপক্ষকে জাকির নায়েককে হস্তান্তরের জন্য অনুরোধ জানিয়েছে।

এরআগে গত নভেম্বর মাসে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদী বলেছিলেন, ‘যদি ভারত সরকার বৈধ পন্থায় জাকির নায়েককে হস্তান্তর করার অনুরোধ করে, আমরা তাকে ফিরিয়ে দেব। আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোনও অনুরোধ আসেনি। জাকির নায়েক মালয়েশিয়ার নাগরিকত্বের জন্য কোনো আবেদনও করেননি।

ভারতের সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে জাকির নায়েকের সংস্থা আইআরএফ এর ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং জাকির নায়েকের সকল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ঢাকার গুলশানে ২০১৬ সালের জুলাইতে হলি আর্টিজান বেকারিতে হামলার মাসখানেক আগে জাকির নায়েক ভারত ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান। হলি আর্টিজানে হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে প্রভাবিত হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তিনি বর্তমানে মালয়েশিয়া রয়েছেন বলে  একাধিক সূত্র থেকে জানা যায়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ