মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘বাংলা ভাষাভাষীরা কখনও স্বৈরতন্ত্রের পক্ষে কাজ করে নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসাদুযযামান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বাংলা ভাষাভাষীরা কখনও স্বৈরতন্ত্রের পক্ষে কাজ করে নি বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, বাংলা ভাষাভাষীরা সবসময় অসাম্প্রদায়িক ছিলেন। বাংলা ভাষাভাষীরা গণতন্ত্রের পক্ষে ছিলেন। কখনও স্বৈরতন্ত্রের পক্ষে কাজ করে নি।

আজ শুক্রবার রাজধানীর বাসাবোয় ১২ তরুণ লেখকের বইয়ের পাঠোন্মোচন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারত যখন ইংরেজ শাসনাধীন ছিল তখনও বাঙালিরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং বাংলার অধিকাংশ কবি সাহিত্যিক বুদ্ধিজীবী আমার দৃষ্টিতে অসাম্প্রদায়িক ছিলেন।

সাহিত্য ও কবিতা প্রেমীদের তিনি উদ্দেশ্য করে বলেন, যারা কবি ও সাহিত্যিক তারা দেশ প্রেম অনেক বেশি আত্মস্থ করতে হবে। দেশ প্রেম যদি মনের ভিতরে থাকে তাহলে অনেক বড় কবি হতে পারবেন, বড় সাহিত্যিক হতে পারবেন , বড় কাব্যিক হতে পারবেন।

তিনি তরুণ লেখকদের আক্ষেপ সুরে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা হল মুক্তিযুদ্ধ।সেই মুক্তিযুদ্ধ নিয়ে ভাল একটি উপন্যাস লেখা হয় নি। কবিতা হয়ত অনেক লেখা হয়েছে।শামসুর রাহমান, সৈয়দ হক, নির্মলেন্দু গুণ ও মহাদেব শাহা প্রমূখ বড় কবিগণ কবিতা লিখেছেন। কিন্তু উপন্যাস লেখা হয় নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান।উপস্থাপনায় ছিলেন কবি আবু হাসান শাহরিয়ার । অনলাইন নিউজপোর্টাল সব খবরের উদ্যোগে অনুষ্ঠানে ১২জন তরুণ লেখকের বইয়ের পাঠোন্মোচন করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ