শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

ফিলিস্তিনিদের মিছিলে ইসরায়েলি পুলিশের গুলি; নিহত ৫ আহত ৩৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। আজ হাজার হাজার ফিলিস্তিনি গাজা থেকে ইসরায়েলের সীমান্তের দিকে মিছিল করে যাওয়ার পথে গুলি চালায় ইসরায়েলি পুলিশ। এতে কমপক্ষে ৫ জন শহীদ হন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ছয় সপ্তাহব্যাপী এক প্রতিবাদের অংশ হিসেবে ফিলিস্তিনিরা এ বিক্ষোভে অংশ নিচ্ছে। কিন্তু তাদের দমন করতে ইসরায়েল সরাসারি হত্যার টার্গেট নিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত পাঁচজন ফিলিস্তিনি গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৩৫০ ফিলিস্তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে বর্বর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ‘গ্রেট মার্চ টু রিটার্ন’ বা নিজের ভূমিতে ফিরে যাওয়ার নামে মিছিল করছে। সীমান্তের কাছে  পাঁচটি ক্যাম্প স্থাপন করে অবস্থান করছে আন্দোলনকারীরা।

এ আন্দোলনের মাধ্যমে ফিলিস্তিনিরা ইসরায়েলের ভেতরে তাদের ফেলে আসা বাড়ি-ঘরে ফিরে যাওয়ার অধিকার চায়।

আরও পড়ুন: তাবলিগের সঙ্কট নিরসনে ঢাকায় উলামা সম্মেলন কাল

জানা গেছে, এ আন্দোলনে অংশ নিয়ে প্রায় সতের হাজার মানুষ ইসরায়েলের সীমান্তে অবস্থান নিয়েছে। এখান থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

কিন্তু তাদের দাবি না মেনে ইসরায়েল সেনাবাহিনী গুলি চালায়।

এদিকে হামাস ইসরায়েলকে হুশিয়ার করে বলেছে, এক ইঞ্চি ফিলিস্তিনি জমিও ইসরায়েলের কাছে ছাড়া হবে না।

হামাস বলেছে, আমাদের নিজেদের ভূমিতে ফিরে যাওয়া ছাড়া এই সংকটের ভিন্ন কোনো সমাধান নেই।

প্রতি বছরের ৩০ মার্চকে 'ভূমি দিবস' হিসেবে পালন করে থাকে ফিলিস্তিনিরা। ১৯৭৬ সালের এই দিনে ফিলিস্তিনিরা যখন তাদের জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল, তখন ইসরায়েলি সৈন্যদের গুলিতে ছ'জন নিহত হয়।

আরও পড়ুন : ইসরায়েল সরকার ৬ কোটি মানুষকে ইহুদি বানাবে

-রোরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ