শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

থাইল্যান্ডে বাসে অগ্নিকাণ্ড, প্রাণ হারাল ২০ বার্মিজ অভিবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  থাইল্যান্ডে একটি বাসে আগুন ধরে অন্তত ২০ জন নিহত হয়েছে, যারা মিয়ানমার থেকে কাজ করার জন্য দেশটিতে গিয়েছিল। শুক্রবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈধভাবে থাইল্যান্ডে কাজ করতে যাচ্ছিল এমন ৪৭ জন যাত্রী নিয়ে বাসটি সীমান্ত অতিক্রম করার পরই তাতে আগুন ধরে যায়। এ ঘটনায় তিন যাত্রী আহত হয়েছে। বাকিরা দ্রুত বাস থেকে নামতে পারায় কোনো ক্ষতি হয়নি।

বাসটির চালকের বরাত দিয়ে তাক প্রদেশের মায়েটর জেলার পুলিশ কর্মকর্তা কৃতকানক দ্যান-উদাম বলেন, ‘তিনি (চালক) দেখতে পান বাসটির মাঝখানে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।’

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী লিবিয়ার পরই থাইল্যান্ডের রাস্তাঘাট সবচেয়ে ভয়ংকর।

প্রসঙ্গত, থাইল্যান্ডে ৩০ লাখের বেশি অভিবাসী শ্রমিক রয়েছে। যার বেশিরভাগই পার্শ্ববর্তী অপেক্ষাকৃত দরিদ্র দেশ মিয়ানমারের নাগরিক।

আরও পড়ুন : জেনে নিন কে হলো মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ