শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

সাহাবীর ঘর ভেঙে দেয়ায় তায়েফে কুরাইশদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সৌদি আরবের দক্ষিণাঞ্চল তায়েফ শহরে সৌদি কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী কুরাইশ গোত্রের উত্তরাধিকারীদের এবং প্রসিদ্ধ সাহাবী আমর ইবনুল আস রা. এর  ঘরবাড়ি ভেঙ্গে দেওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে কুরাইশরা। খবর আল-জাজিরা।

তায়েফের এই বিক্ষোভ কর্মসূচীতে সাধারণ সৌদি নাগরিকরাও যোগ দিয়ে প্রসাশনের এ পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে।সৌদি সরকারের সমালোচনায় সরগরম হয়ে উঠেছে ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিক্ষোভকারীরা বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দিতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভাইরালকৃত এক ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা পুলিশের কাছে তাদের বঞ্চিত হওয়ার কথা বলছেন। তারা দাবি করছেন, এ ঘরবাড়ির জমি ঐতিহ্যবাহী কুরাইশদের থেকে চলে আসছে। এবং বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রা. এর বংশদের জমি। এটার প্রকৃত মালিক তারাই।

তবে কেউ কেউ দাবি করছেন, সৌদি কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণ দিবে।

উল্লেখ্য, তায়েফ শহরে রাষ্ট্রীয় জমিতে অবৈধ ব্যবহার বন্ধ করতে কয়েক মাস যাবৎ উচ্ছেদ অভিযান চলছে। সূত্র : আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ