মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাজেশন দেয়ার নামে ছাত্রী ধর্ষণ করে ভিডিও ধারণ শিক্ষকের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাজেশন দেয়ার নামে গাইবান্ধার সুন্দরগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় চন্ডিপুর এটিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদুল করিম টিপুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার গাইবান্ধার শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম. আলী আহম্মদ আলোচিত এই মামলার আসামিপক্ষ ও রাষ্ট্র পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠন করেন। এসময় আদালতের কাঠগড়ায় আসামি সাজ্জাদুল করিম টিপু উপস্থিত ছিলেন।

শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট শাহীন গুলশান নাহার মুনমুন বলেন, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চন্ডিপুর এটিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সাজ্জাদুল করীম টিপু সাজেশন দেয়ার কথা বলে ছুটির পর নবম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে থাকতে বলে।

পরে তাকে বিদ্যালয়ের বাথরুমে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আরও কয়েক দফা ধর্ষণ করে। পরবর্তীতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বাবা-মাকে জানায়।

পরে ওই শিক্ষার্থীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না মেলায় এই ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। গত ৩ ডিসেম্বর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক সাজ্জাদুল করিম টিপুর বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এদিকে তদন্ত শেষে ২৯ দিনের মাথায় সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ আতিয়ার রহমান গত ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মঙ্গলবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল বলে সুত্র জানিয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ