রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

বিদ্যুৎ বিল থেকে বাঁচতে আত্মহত্যার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকে বাঁচতে গ্রাহককে চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার পরামর্শ দিয়েছেন পিডিবির মিটার রিডার। এমন অভিযোগ করেছেন নগরীর হালি শহরের নিউমুরিং এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহক মো. আবু বকর।

বুধবার সকালে গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদকে এসব অভিযোগ করেন তিনি।

মো. আবু বকর বলেন, ‘পিডিবির হালি শহরের নিউমুরিং অফিসের মিটার রিডার ওমরকে বললাম, আমার মিটার রিডিংয়ের সঙ্গে বিলের ৩৪৫ ইউনিটের গড়মিল। বছর খানেক থেকে এ সমস্যা হচ্ছে। এর সমাধান কি? জবাবে ওমর আমাকে উত্তর দিলেন- চারতলা থেকে লাফ দেন, সমাধান হয়ে যাবে।’

তিনি বলেন, ‘বছর খানেক থেকে মিটারের রিডিংয়ের সঙ্গে বিদ্যুতের বিলের মিল থাকে না। বারবার বিদ্যুৎ বিল বেশি দেয়। পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের বিল নিয়ে আমি পিডিবির নিউমুরিং অফিসে যাই। বেশ কয়েকবার গিয়েও মিটার রিডার ওমরকে পাইনি।

পরে অফিস থেকে মোবাইল নম্বর নিয়ে ওনাকে ফোন দিই। তখন তিনি কি সমস্যা জানতে চাইলেন। আমার সমস্যার কথা বলি।’

‘জবাবে ওমর বলেন, পরে দেখা যাবে। বললাম এখন সমাধান কি? বলেন, চারতলা থেকে লাফ দেন। সমাধান না দিয়ে তিনি আমাকে আত্মহত্যা করতে বললেন।

এ সময় দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ পিডিবি চট্টগ্রামের চিফ ইঞ্জিনিয়ারকে উদ্দেশ্যে করে বলেন, ‘বিদ্যুৎ বিলের গড়মিলের বিষয়টি আসলেই চোখে পড়ার মতো।

এসব সংশোধন করতে হবে। বিদ্যুৎ অফিস থেকে ওমরের মতো স্টাফকে সরিয়ে নিতে হবে। যেই স্টাফ গ্রাহকের সমাধান না দিয়ে চারতলা থেকে লাফ দিতে বলেন, তিনি কি ধরনের স্টাফ?’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ