শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

সিরিয়া ইস্যুতে রাশিয়া যাচ্ছেন কাতার বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মধ্যপ্রাচ্যের সঙ্কট মোকাবেলায় কাতারের বাদশাহ তামিম বিন হামাদ আলথানি রোববার মস্কোতে পৌছেছেন। সিরিয়া ও ইয়েমেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন বলে জানা গেছে।

সিরিয়ার পূর্ব ঘৌতা থেকে বিদ্রোহীরা চলে যাওয়ার পরপরই কাতার বাদশাহর এই রাশিয়া সফর।

রাশিয়ান বিশেষজ্ঞ ডিমিত্রি ফ্রোলোভস্কি আলজাজিরাকে জানান, সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদ এর বর্তমান রাজনৈতিক অবস্থান ও সেসাথে রাশিয়ার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করবেন শেখ তামিম ও পুতিন। সিরিয়ার বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সাম্ভাব্য চেষ্টা করবেন তারা।

ফ্রোলোভস্কি আরও জানান, ‘সিরিয়া যদি ভাগ হয়ে যায় তাহলে রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্রই মূল হস্তক্ষেপ করবে। অবস্থা যাতে বেগতিক না হয় তাই কাতার দুই পক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবে।’

আলজাজিরা তাদের প্রতিবেদনে জানায়, কাতার বাদশাহ শেখ তামিমের পরবর্তী সফর যুক্তরাষ্ট্রে। যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের সাথে দেখা করবেন। সূত্র: আলজাজিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ