শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

শ্রীলঙ্কায় মসজিদে আবারো বৌদ্ধদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠ উগ্রপন্থী সিংহলী বৌদ্ধরা আবারও মসজিদে হামলা চালিয়েছে। বৌদ্ধদের হামলার ফলে মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর ইকনা।

শ্রীলঙ্কান পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, ডিগানা এলাকায় জাতিগত দ্বন্দ্বের তীব্রতা কারণে চরমপন্থি বৌদ্ধরা এই এলাকার একটি মসজিদে হামলা চালায়।

পুলিশ আরো জানিয়েছে, মুসলমান ও বৌদ্ধদের মধ্যকার সংঘর্ষের ফলে বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেদেশর পূর্বাঞ্চলে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

শ্রীলঙ্কার কিছু অঞ্চলে উগ্রপন্থী সিংহলী বৌদ্ধরা সেদেশের কেনেডি সিটিতে বসবাসরত মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, বাড়ী এবং মসজিদসমূহে হামলা চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে সহিংসতামুলক কর্ম আঞ্জাম দিচ্ছে।

উল্লেখ্য, উগ্রদের এই ধরনের সহিংসতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং মুসলিম ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত বছর দেশটির চরমপন্থি বৌদ্ধরা মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এবং মসজিদগুলোতে অগ্নিসংযোগসহ মুসলমানদের ওপর ২০টিরও বেশি হামলা চালায়। এ সময় উগ্র বৌদ্ধরা মুসলমানদের ২০০টি বাড়ি এবং ১১টি মসজিদে হামলা চালায়। সূত্র : ইকনা।

আরও পড়ুন : যে কারণে মুসলিমদের ওপর সহিংসতা বন্ধ করতে পারছে না শ্রীলঙ্কা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ