রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

মাদরাসার সভাপতি পদে জাসদের এমপি; হাইকোর্টের স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার নন্দীগ্রামের এক মাদরাসার সভাপতি পদে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এমপি এ কে এম রেজাউল করিম তানসেনের থাকার ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

জেলার মাঝগ্রাম এমএ ফাজিল মাদরাসার সভাপতির পদে থাকার ওপর এই স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ছয় মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।

স্থগিতাদেশ ছাড়াও তার সভাপতি পদে থাকা কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের জন্য এই রুল দেয়া হয়েছে।

রুলে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিষয়ক সচিব, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ন কবির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

মাঝগ্রাম এম এ ফাজিল মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক মো. আতিকুজ্জামান এ রিট আবেদনটি দায়ের করেন।

কুরআনের কোথায় আছে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না: হাইকোর্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ