শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

আজ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যাচ্ছেন বিএনপির ৩ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম :  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির ব্যাপারে কথা বলতে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যাবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলটি বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রতিনিধিদলটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে চায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৪ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘সভা করার জন্য যত নিয়ম রয়েছে, সবকিছু মেনে অনুমতি চেয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সিনিয়র তিন নেতার সমন্বয়ে একটি ডেলিগেশন টিম পাঠানো হবে। আশা করছি, সরকার গণতান্ত্রিক অধিকার ও সভা করার বিরুদ্ধে কালাকানুন তুলে নিয়ে অনুমতি দেবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ