শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

আজ ঢাকায় আসছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আজ মঙ্গলবার (২৭ মার্চ)  তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

সফরকালে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) হাইলেভেল সিকিউরিটি কনফারেন্সে যোগদান করবেন তিনি।

বিমসটেক সূত্র জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিমসটেকভুক্ত দেশগুলোর সন্ত্রাসবাদ, জঙ্গি তৎপরতা, মানবপাচারসহ নিরাপত্তা হুমকির বিভিন্ন দিক নিয়ে এ কনফারেন্সে আলোচনা হবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক জঙ্গিবাদ, সংঘবদ্ধ সন্ত্রাসবাদ এবং মাদক পাচার রুখতে ২০০৯ সালে সদস্যরাষ্ট্রগুলো ঐকমত্য হয়ে একটি চুক্তি সই করেছিল।

উল্লেখ্য, বিমসকেটের প্রথম জাতীয় নিরাপত্তাবিষয়ক শীর্ষপর্যায়ের বৈঠক গত বছর ২১ মার্চ নয়াদিল্লিতে হয়েছিল। ১৯৯৭ সালে বিমসটেক গঠিত হয়। ব্যাংকক ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ড এই উদ্যোগ শুরু করে। পরে মিয়ানমার, নেপাল ও ভুটান এতে যোগ দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ