শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা শুরু হতে যাচ্ছে খিদমাতুল ইসলাম পরিষদের ‘দাওয়া ক্যাম্পেইন-২০২৬’

সৌদি আরবে হুথিদের মিসাইল হামলা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সৌদি আরবকে লক্ষ্য করে সাতটি ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সবকটি হামলাকেই ব্যর্থ করে দিয়েছে আরব জোট। তবে ধ্বংসপ্রাপ্ত মিসাইল খণ্ডের আঘাতে সৌদি আরবে এক মিসরীয় নাগরিকের মৃত্যু হয়েছে। খবর আল-আরাবিয়া।

আরব জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালেকি এক সংবাদ সম্মেলনে বলেন, হুথি বিদ্রোহীরা সাতটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। এর মধ্যে তিনটি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে, একটি খমিস মুশিতকে লক্ষ্য করে, একটি নাজরান প্রদেশকে লক্ষ্য করে আর দুটি জিজান প্রদেশকে লক্ষ্য করে ছোঁড়া হয়।

তবে এসব হামলার জন্য ইরানকে দায়ী করেছেন কর্নেল মালেকি। তিনি বলেন, হুথিদের মাধ্যমে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির জন্য ইরান ষড়যন্ত্র করে যাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ