শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

তালেবানদের জন্য নিরাপদ অঞ্চল গঠন করতে চান গুলবুদ্দিন হেকমতিয়ার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের হেজবে ইসলামি দলের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার বলেছেন, তিনি সশস্ত্র তালেবানদের জন্য নিরাপদ এলাকা গঠনের চেষ্টা করছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

অনেকে মনে করছেন, এই প্রচেষ্টার অংশ হিসেবে বিমান হামলা, ধরপাকড় ও গ্রেফতার এড়াতে তালেবানদের জন্য নিরাপদ অঞ্চল গঠনে গুলবুদ্দিন হেকমতিয়ারের প্রচেষ্টা থেকে বোঝা যায়, তিনি প্রাদেশিক, জাতীয় পরিষদ এবং প্রেসিডেন্ট নির্বাচনে জেতার লক্ষ্যে পশতুন জনগোষ্ঠীর সমর্থন লাভের জন্য এ ঘোষণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তালেবানদের জন্য নিরাপদ অঞ্চল গঠনের ব্যাপারে গুলবুদ্দিনের বক্তব্য আফগানিস্তানে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

আফগান প্রেসিডেন্ট মুহাম্মদ আশরাফ গণি ভেবেছিলেন, গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে শান্তি চুক্তি সইয়ের পর পাশতুনদের মধ্যে নিজের অবস্থান শক্তিশালী করতে পারবেন যাতে প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জেতার সম্ভাবনা তৈরি হয়। প্রেসিডেন্ট আশরাফ গণি আরো আশা করেছিলেন, হেকমতিয়ারের সঙ্গে শান্তি স্থাপন অন্যান্য মিলিশিয়া গ্রুপ বিশেষ করে তালেবানের সঙ্গে শান্তি স্থাপনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

কিন্তু হেকমতিয়ার কাবুলে প্রবেশের প্রথম থেকেই আফগানিস্তানের অভ্যন্তরীণ ও প্রতিবেশীদের ব্যাপারে নানা বক্তব্য দিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন। আফগানিস্তানের কয়েকটি প্রদেশে পাশতুন জনগোষ্ঠীর বসবাস এবং এসব অঞ্চলে তালেবানদের বেশ প্রভাব রয়েছে।

আফগান সরকারের শান্তি প্রক্রিয়ায় ভূমিকা পালনকারী হেকমতিয়ার তালেবানকে আনুষ্ঠানিকভাবে শান্তি প্রক্রিয়ায় শামিল করার জন্য সর্বোচ্চ শান্তি পরিষদকে উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এক সময়ের তালেবান বিরোধি বলে পরিচিত হেকমতিয়ারের এ প্রস্তাব পরিস্থিতিকে আরো জটিল করেছে। কারণ তালেবানরা এখন হেকমতিয়ারকেও মধ্যস্থতাকারী হিসেবে মানতে রাজি হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ