শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

এবার ইরাকে হামলা শুরু করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সিরিয়ার উত্তরাঞ্চল আফরিনে অভিযানের পর এবার ইরাকের সিনজার অঞ্চলে অভিযান শুরু করেছে তুর্কি সামরিক বাহিনী। রোববার ত্রাবজোনের ব্ল্যাক সি প্রদেশে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। খবর  আল-আরাবিয়ার।

তবে সিনজায় কি ধরনের অভিযান শুরু হয়েছে তার বিস্তারিত কোনো উল্লেখ না করে এরদোগান বলেন, ‘আমরা বলেছিলাম, আমরা সিনজারের দিকে অগ্রসর হবো। এখন সেখানে অপারেশন শুরু হয়েছে। সেখানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয়ভাবেই লড়াই চলছে।’

তবে এরদোগানের এ বক্তব্যের পর তা অস্বীকার করেছে ইরাক কর্তৃপক্ষ। কোন বিদেশি বাহিনী সীমান্ত অতিক্রম করে ইরাকে করেনি বলে জানিয়েছেন ইরাকের যৌথ অপারেশন কমান্ড।

যৌথ অপারেশন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন কমান্ড নিশ্চিত করছে যে, নিনেবা, সিনজারসহ সীমান্ত এলাকার পরিস্থিতি ইরাকি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে আছে এবং ইরাকি সীমান্ত অতিক্রমকে সৈন্যদের এখানে আসার কোনো কারণও নেই।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ