রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

সারাদেশে পালিত হলো ব্ল্যাক-আউট কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণ করে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালিত হয়েছে।

সরকারি আদেশের অংশ রোববার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করা হয়।

ঢাকার অধিকাংশ এলাকায় এ কর্মসূচির সমর্থন জানিয়ে বাতি বন্ধ রাখা হয়।

গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য এক মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার জন্য সব মন্ত্রণালয়, বিভাগে চিঠিও পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

১৯৭১ সালের এ রাতে ঘুমন্ত, নিরস্ত্র, নিরীহ বাঙালিদের ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। সেই রাতকে স্মরণ করতেই সরকারের পক্ষ থেকে ব্ল্যাক-আউটের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সেই ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ