শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ঘৌতা ছাড়ছে 'বিদ্রোহীরা', আতঙ্কে বেসামরিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিরিয়ার পূর্ব ঘৌতা থেকে বিদ্রোহীদের সরিয়ে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার শহরটির বাইরে অপেক্ষমাণ বাসের সারি দেখা গেছে। এর আগে ওই এলাকায় কয়েক সপ্তাহের বোমাবর্ষণ শেষে বুধবার বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার লক্ষ্যে একটি চুক্তির ঘোষণা দেয়া হয়।
সিরীয় সরকারের মিত্র রাশিয়ার মধ্যস্থতায় করা এ চুক্তিকে পূর্ব ঘৌতার কাছাকাছি রাজধানী দামেস্ককে রক্ষায় সরকারি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গ্রিনিচ মান সময় ৫টায় হারাস্তা থেকে বিদ্রোহীদের সরিয়ে নেয়ার কাজ শুরুর কথা থাকলেও এতে বিলম্ব ঘটছে বলে বার্তা সংস্থা এএফপি’র সংবাদদাতা জানিয়েছেন।
চুক্তির আলোচনায় অংশ নেয়া একটি কমিটির এক সদস্য জানিয়েছেন, ১৬ হাজার যোদ্ধা ও তাদের পরিবারের হাজার হাজার সদস্যকে সরিয়ে নেয়া হবে বলে আশা করা হচ্ছে। তাদেরকে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে নেয়া হবে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফল হিউম্যান রাইটস বলছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে ঘৌতায় সরকারি বাহিনীর অভিযান শুরুর পর দেড় হাজারেরও বেশি বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। এএফপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ