রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

আগামী করণীয় নির্ধারণে ২০ দলীয় জোটের বৈঠক শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলমান বিষয়ে আলোচনা করতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন আগামী কাল।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তী কার্যাবলি ঠিক করা হবে বলে জানা যায়।

খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান  জানান, শনিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জোটের এক শীর্ষ নেতা জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়া আগামী সিটি নির্বাচন এবং সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পর এটা হবে জোট নেতাদের দ্বিতীয় বৈঠক।

এর আগে খালেদা জিয়া জেলে যাওয়ার তিন দিন পর গত ১১ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন।

বিএনপির দুই শীর্ষ নেতার জেল থেকে মুক্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ