মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আলোচিত ফিলিস্তিনি কিশোরী তামিমির ৮ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আলোচিত সতেরো বছরের ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমি ইসরায়েলি সেনাকে চড় মারার অপরাধে ৮ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত।

রামাল্লায় গত ২০ ডিসেম্বর তার বাড়িতে দুই ইসরায়েলে সেনা চড়াও হলে তামিমির সঙ্গে তাদের বিতর্ক বাঁধে এবং এক পর্যায়ে এক ইসরায়েলি সেনাকে চড় মারেন ফিলিস্তিনি কিশোরী। এরপর তাকে গ্রেফতার করা হয়। তামিমির ইসরায়েলি সেনাকে চড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর সে সারাবিশ্বে ফিলিস্তিনি প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন।

ইসরায়েলি সেনাকে চড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ করার বিষয়টি অপরাধ হিসেবে বিবেচনা করেছে আদালত। একই সঙ্গে তাকে জরিমানা করা হয়েছে ৫ হাজার শেকেলস (ইসরায়েলি মুদ্রা) জরিমানা করা হয়েছে। হারেৎজ

তামিমির বিচার হয়েছে গোপন আদালতে। তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনে ইসরায়েলের সামরিক আদালত। ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ তার মধ্যে একটি।

তামিমিকে গ্রেফতারের পর আন্তর্জাতিক বিশ্বে তার মুক্তির দাবি ওঠে। আমেরিকায় ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে তার মুক্তির দাবি তোলা হয়। বিভিন্ন সংগঠন তাকে জোয়ান অব আর্কের সঙ্গে তুলনা পর্যন্ত করে। অনলাইন প্রতিবাদে তার মুক্তির দাবিতে ১৭ লাখ মানুষ স্বাক্ষর করে।

তামিমির পরিবারের ১০ জনকে ইসরায়েলি পুলিশ গ্রেফতার করে। তামিমির চাচাত ভাই মোহাম্মদ তামিমির মাথায় ইসরায়েলি সেনারা গুলি করলে সে গুরুতর আহত হয়।

তামিমি আদালতে দাবি করে গুলি বর্ষণকারী ওই একই ইসরায়েলি সেনা তার বাড়িতে এলে তাদের সঙ্গে বিতর্ক বাঁধে এবং এক পর্যায়ে তিনি তাদের চলে যেতে বললে তারা যেতে অস্বীকার করলে তামিমি তাকে চড় মারেন।

ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক ১৬ বছরের এক কিশোরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ