বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কার সাথে বিয়ে হবে, তা কি জন্মের আগেই নির্ধারিত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন : মানুষ বলে যে, জন্মের আগে কার সাথে কার বিয়ে হবে সেটি নির্ধারণ করা থাকে। এটি কি সত্যি?

উত্তর : শুধু বিয়ে নয়, আল্লাহসুবহানাহু তায়ালা আল্লাহর বান্দাদের যত কাজ আছে, সব আল্লাহর মূল যে কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে লিখে রেখেছেন। এটা আল্লাহরাব্বুল আলামিন জানেন বলেই লিখে রেখেছেন।

কিন্তু তার অর্থ এই নয় যে, ওই লেখা অনুযায়ী আপনি সব কাজ করছেন। মানুষের প্রচেষ্টা, আমল এর সাথে সম্পৃক্ত, চেষ্টার ফলেই মানুষের কাজগুলো সম্পন্ন হবে।

কিন্তু আল্লাহ সুবহানাহুতায়ালা সবটাই জানেন, সবটাই আল্লাহর কাছে লিখিত, লিপিবদ্ধ এবং এগুলো আল্লাহ তায়ালার কাছে এমনভাবে থাকে যে, সেগুলো অপরিবর্তনীয়।

আল্লাহ সুবহানাহুতায়ালা বলেন, ‘আমার কাছে কোনো ধরনের পরিবর্তন নেই।’ কিন্তু এই পরিবর্তন, পরিবর্ধন সবকিছুই আমাদের জন্য।

এটাকে দলিল হিসেবে পেশ করার কোনো সুযোগ নেই। দলিল হিসেবে পেশ করার অর্থই হচ্ছে, ‘হ্যাঁ আমার ভাগ্যে এই ছিল, এই জন্য আমার এমন হয়েছে।’ আল্লাহর বান্দা চেষ্টা করবেন, চেষ্টার পরে আল্লাহ তায়ালা তাঁর জন্য যেটা বরাদ্দ রেখেছেন, তিনি সেটা পাবেন।

উত্তর দিয়েছেন : ড.মুহাম্মদ সাইফুল্লাহ।  সূত্র : এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ