শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

হিন্দু মহাসভার ক্যালেন্ডারে কাবা হলো ‘মেকেশ্বর মন্দির’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হিন্দু নববর্ষের ক্যালেন্ডার বের করে সবাইকে চমক দিল ভারতের হিন্দু মহাসভা। সংগঠনটি আলিগড় ইউনিট এবার হিন্দু নববর্ষের যে ক্যালেন্ডার বের করেছে সেখানে দুনিয়ার ৭টি মসজিদ ও ঐতিহাসিক সৌধকে ‘হিন্দু মন্দির’ বলে উল্লেখ করা হয়েছে।

ক্যালেন্ডারে কাবা শরিফকে দেখানো হয়েছে ‘মেকেশ্বর মহাদেব মন্দির’ হিসেবে। তাজমহলকে উল্লেখ করা হয়েছে ‘তেজো মহালয়া মন্দির’ হিসেবে। এই জিগির অবশ্য আগে থেকেই ছিল। অন্যদিকে, মধ্যপ্রদেশের কামাল মওলা মসজিদকে দেখানো হয়েছে ‘ভোজশালা’ হিসাবে, কাশির জ্ঞানব্যাপি মসজিদকে দেখানো হয়েছে ‘বিশ্বনাথ মন্দির’ নামে।

একইসঙ্গে কুতুব মিনারের মতো ঐতিহাসিক স্তম্ভ হিন্দু মহাসভার ক্যালেন্ডারে হয়েছে ‘বিষ্ণুস্তম্ভ’, জৌনপুরের আটালা মসজিদের নাম হয়েছে ‘আটলা দেবীর মন্দির’ এবং বাবরি মসজিদকে দেখানো হয়েছে ‘রাম জন্মভূমি’হিসেবে।

নতুন ক্যালেন্ডার প্রসঙ্গে হিন্দু মহাসভার জাতীয় সভাপতি পূজা শাকুন পাণ্ডে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘হিন্দু নববর্ষ উপলক্ষ্যে আমরা বিশেষ ‌যজ্ঞের আয়োজন করেছি। এই দেশকে হিন্দু রাষ্ট্র বানানোই সংগঠনের লক্ষ্য। বিদেশি হামলাকারীরা এদেশের হিন্দুদের ধর্মীয় স্থানকে মসজিদে পরিণত করেছে। এবার তা ফিরিয়ে দেয়ার পালা। সেই হিসেবেই ওই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।’

এদিকে এ ব্যাপারে অল ইন্ডিয়া পার্সোন্যাল ল বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ বলেন, পুরো দাবিটাই ভিত্তিহীন। কাবার মতো পবিত্র স্থানকে মন্দির হিসেবে দাবি করা দেশের ধর্মনিরপেক্ষ ধারনার পরিপন্থী। পাশাপাশি, অলিগড়ের প্রাক্তন বিধায়ক জামিরুল্লহ খান বলেন, পাকিস্তানের হাফিজ সইদের সঙ্গে হিন্দু মহাসভার এইসব সদস্যদের কোনও তফাত নেই।

সূত্র- যমুনা টিভি অনলাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ