রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জানালেন অধ্যক্ষ ইউনুস আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক অনুষ্ঠানে বলেছেন ‘শেখ হাসিনার উন্নয়নে-অর্জনে জনগণ খুশি, নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র’ এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

বলেছেন, সরকারের অভিপ্রায় যদি এমনই হয় তাহলে আনুষ্ঠানিকতার নির্বাচনের প্রয়োজন নেই।

মাওলানা ইউনুছ আহমদ বলেন, দেশের কোটি টাকা ব্যায়ে নির্বাচন করা হয়। এ নির্বাচন যদি শুধুমাত্র আনুষ্ঠানিকতা বা দেখানোর জন্য হয় তাহলে এটি না করাই ভালো।

মহাসচিব বলেন, উন্নয়ন করে থাকলে আপনাদের ভয় কিসের? নির্বাচন দিন এবং জাতিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিন। আসলে সরকারের মনের কথা-ই বলেছেন কাদের সাহেব।

যদি সরকারের নির্বাচনের নামে এধরনের অভিপ্রায় থাকে তাহলে জাতির সাথে তামাশা না করে এবং দেশের সম্পদ নষ্ট না করে ঘোষণা দিয়ে দিন। নির্বাচন দিলে ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দিলে নামের নির্বাচন বা প্রহসনের নির্বাচন দেশবাসী করতে দিবে না।

তিনি বলেন, যেনতেন নির্বাচন করার সুযোগ দেশবাসী আর করতে দিবে না। তিনি সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করে থাকলে সরকারের অন্তরে এত ভয়ের কোন কারণ নেই।

‘ধুলামুক্ত ঢাকা চাই’ ক্যাম্পিং শুরু করছে আওয়ার ইসলাম

শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আদবুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

আরও পড়ুন: কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তসলিমা নাসরিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ