মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

একাধিক পদে ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পে ডিসেম্বর-২০১৯ সাল পর্যন্ত এই নিয়োগ দেওয়া হবে। দুটি পদে মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

হিসাবরক্ষক

যোগ্যতা

বাণিজ্যে স্নাতক অথবা বিবিএ পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় শ্রেণি অথবা সমমানের জিপিএ ৪ এর মধ্যে ২.২৫ এবং জিপিএ ৫ এর ৩ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় ততৃীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। উক্ত পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব-৩০ বছর।
বেতন

নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

পদের নাম

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

যোগ্যতা

ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় ততৃীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। উক্ত পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব-৩০ বছর।

বেতন

নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৪১০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা http://www.islamicfoundation.gov.bd/-এর ওয়েবসাইটে আবেদনফরম পাবেন এবং তা পূরণ করে প্রকল্প পরিচালক, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা
আবেদনপত্র আগামী ৫ এপ্রিল-২০১৮ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ