মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

স্কুলে স্কুলে বঙ্গবন্ধু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবার পরনেই সাদা পাজামা ও পাঞ্জাবি। তার ওপরে বঙ্গবন্ধুর প্রিয় মুজিবকোট, চোখে মোঠা ফ্রেমের কালো চশমা। যা বঙ্গবন্ধু নিজে পরতেন। এমনভাবেই শনিবার পাকুন্দিয়ায় দুইশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সেজেছিল বঙ্গবন্ধু সাজে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদেরকে এমনভাবে সাজার ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন পাকুন্দিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু।

সকালে ক্ষুদে বঙ্গবন্ধু সৈনিকদেরকে নিয়ে তিনি উপজেলা সদরে শোভাযাত্রা করেন। পরে স্থানীয় শহীদ মিনারে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে শিশুদেরকে ধারণা দেন উপজেলা চেয়ারম্যান।

এ বিষয়ে রফিকুল ইসলাম রেণু জানিয়েছেন, শিশুদের মধ্যে বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনাকে ধারণ করার চিন্তা থেকেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ