শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ফ্লোরিডায় ওভারব্রিজ ধসে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে একটি ফুটওভার ব্রিজ ধসে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। খবর বিবিসির।

স্থানীয় সিনেটর বিল নেলসন বলেন, এই ঘটনায় ছয় থেকে দশজন নিহত হয়েছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনও সংখ্যা নিশ্চিত করেনি। বিশ্ববিদ্যালয়টি মিয়ামি শহরে অবস্থিত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পথচারীদের সড়ক পারাপারের সময় এই সেতু ধসে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে চাপা পড়া মানুষকে উদ্ধার করে।

আট লেনের সড়কের ওপর এই সেতু ভেঙে পড়লে অন্তত আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেতুর নিচে কত মানুষ চাপা পড়েছে, তা নিশ্চিত করে জানানো হয়নি।

সেতুটি ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের সড়কের সঙ্গে সংযুক্ত ছিল। গত শনিবারই এটি স্থাপন করা হয় বলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েব সাইটে জানানো হয়েছে। আট লেনের সড়কের ওপর দিয়ে রাস্তা পারাপারে এটি স্থাপন করা হয়েছিল। ১৭৪ ফুট দীর্ঘ সেতুটির ওজন ছিল ৯৫০ টন। ২০১৯ সালের দিকে পথচারী চলাচলে এটি খুলে দেয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চলাচলের সুবিধার্থে সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন কর্তৃপক্ষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ