শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

জাপানে ছেলে-মেয়েদের বিয়ের বয়সসীমা ২০ থেকে ১৮ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ২০ বছরের বিপরীতে ১৮ বছর বয়স হলেই প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হবে জাপানের শিশুদের। সরকার কর্তৃক এক নীতিমালায় এ সীমা প্রস্তাব করা হয়েছে। বিবিসির সংবাদ।

এ প্রস্তাব অনুমোদন হলে ১৮ বছর বয়সেই বিয়ে করা যাবে জাপানে। এ ছাড়া কোন চুক্তিপত্রে স্বাক্ষর ও ঋণ গ্রহণে পিতামাতার অনুমতির প্রয়োজন পড়বে না তাদের। উল্লেখ্য, ক্রেডিট কার্ড ও মোবাইল ফোনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে হয় জাপানের বাসিন্দাদের।

তবে ২০ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত ধূমপান, মদ্যপান ও জুয়া খেলার অনুমতি পাবে না কোন কিশোর-কিশোরী।

দেশটির সংসদে এ প্রস্তাব পাস হলে ২০২২ সালে এটি প্রয়োগ করা হবে বলে জানা গেছে। ১৮৭৬ সালের পর এ প্রথম এ সংক্রান্ত কোন নীতি পরিবর্তন আসছে দেশটিতে।

বর্তমান আইনে ২০ বছরের কম বয়সেও বিয়ে করা যায় তবে পিতা-মাতার অনুমতি লাগে। সে ক্ষেত্রে ছেলেদের বিয়ের বয়স ১৮ এবং মেয়েদের ১৬।

কিন্তু প্রস্তাবিত আইনে ১৮ বছর বয়স হলেই তবে ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে বিয়ের সুযোগ থাকছে এবং সে ক্ষেত্রে পিতা-মাতার অনুমতিও লাগবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ